এসিআই ফর্মুলেশনস পিএলসির ২৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান এম আনিস উদ দৌলা। এ সময় সমাপ্ত অর্থবছরের জন্য প্রস্তুতকৃত কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবরণী ও নিরীক্ষা প্রতিবেদনসহ পরিচালকমণ্ডলীর প্রতিবেদন অনুমোদিত হয়। শেয়ারহোল্ডাররা ওই অর্থবছরের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন। এ সময় উপস্থিত ছিলেন এসিআই ফর্মুলেশনস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক সুস্মিতা আনিসসহ অন্যরা। —বিজ্ঞপ্তি
এসিআই ফর্মুলেশনস পিএলসির ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
এসিআই ফর্মুলেশনস পিএলসির ২৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।









