পুঁজিবাজারে তালিকাভুক্ত শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ২০২২ হিসাব বছরে (৩১ ডিসেম্বর সমাপ্ত) এর আগের হিসাব বছরের তুলনায় কর পরবর্তী নিট মুনাফা বেড়েছে ৩৮ শতাংশ। ব্যাংকটির সর্বশেষ প্রকাশিত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
এ প্রতিবেদনের আলোকে আলোচ্য হিসাব বছরের জন্য শেয়ার হোল্ডারদের
মোট ১৫ শতাংশ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটির পর্ষদ। এর মধ্যে ১২ শতাংশ নগদ
ও ৩ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২২ হিসাব বছরে শাহজালাল
ইসলামী ব্যাংকের সমন্বিত কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩৫৭ কোটি ৬৬ লাখ টাকা। এর আগের হিসাব বছরে এ মুনাফা ছিল ২৫৯ কোটি
১৫ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে ব্যাংকটির সমন্বিত নিট মুনাফা বেড়েছে ৯৮
কোটি ৫১ লাখ টাকা বা ৩৮ দশমিক শূন্য ১ শতাংশ।
আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস)
হয়েছে ৩ টাকা ৩১ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৪০ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর
শেষে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ৩২
পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ১৮ টাকা ৩৫ পয়সায়।
এদিকে ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য
এজেন্ডায় শেয়ার হোল্ডারদের অনুমোদন নিতে এ বছরের ২৪মে বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে
বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ
করা হয়েছে ২৭ এপ্রিল।










