লংকাবাংলা মাল্টি অ্যাসেট ইনকাম ইটিএফের ইলেকট্রনিক সাবস্ক্রিপশনের জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিইসি) ও লংকাবাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারে এ চুক্তি সই হয়। অনুষ্ঠানে ডিএসইর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা খাইরুল বাশার আবু তাহের মোহাম্মদ, সিএসইর উপমহাব্যবস্থাপক হাসনাইন বারী, লংকাবাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির সিইও মাসুম আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন। এ সময় ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান, লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, লংকাবাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের উপদেষ্টা খন্দকার আসাদ উল্লাহসহ প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। লংকাবাংলা মাল্টি অ্যাসেট ইনকাম ইটিএফের সাবস্ক্রিপশন ১২ ফেব্রুয়ারি শুরু হয়েছে। চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। —বিজ্ঞপ্তি
লংকাবাংলা ইটিএফের ইলেকট্রনিক সাবস্ক্রিপশনের ত্রিপক্ষীয় চুক্তি
লংকাবাংলা মাল্টি অ্যাসেট ইনকাম ইটিএফের ইলেকট্রনিক সাবস্ক্রিপশনের জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিইসি) ও লংকাবাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।










