বান্দরবানে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ২১৮তম শাখার কার্যক্রম সম্প্রতি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী। চট্টগ্রাম জোনাল হেড ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শাব্বির আহমেদ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. হাবীব উল্লাহ, আঞ্চলিক পরিষদের সদস্য ও বান্দরবান বাজার শাহী মসজিদের সভাপতি মো. শফিকুর রহমান, বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, বান্দরবান বাজার শাহী মসজিদের সাধারণ সম্পাদক আব্দুল মাবুদ প্রমুখ।