রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। সম্প্রতি রাজধানীর দিলকুশা এলাকায় এসব কম্বল বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

এ সময় তিনি বলেন, ‘সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে রূপালী ব্যাংক সবসময় মানবিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর, মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদুর রহমান ও মো. মইন উদ্দিন। এছাড়া ছিলেন উপমহাব্যবস্থাপক সাখাওয়াত হোসেন, মো. আব্দুল হালিম, মো. আনিছুর রহমান, মো. আবদুল মান্নান মিয়া, মো. শফিকুর রহমান এবং রুকন আহমেদ লিখনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। —বিজ্ঞপ্তি