সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) অর্থনীতি চলতি বছর ৪ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধির দেখা পাবে বলে এক পূর্বাভাসে জানিয়েছে বিশ্বব্যাংক। খবর অ্যারাবিয়ান বিজনেস।
আবুধাবি অর্থনীতি সম্মেলনের ফাঁকে জিসিসি পরিচালক ইসাম আবু সুলেইমান জানান, গত বছর সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি বেশ ভালো অবস্থায় ছিল। ২০২৩ সালেও একই পরিস্থিতি বিরাজ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
দেশটির অর্থনীতির প্রত্যাশিত প্রবৃদ্ধির পেছনে কয়েকটি কারণ উল্লেখ করেছেন বিশ্বব্যাংকের এ কর্মকর্তা। এর মধ্যে গুরুত্বপূর্ণ কারণ, অর্থনীতিতে বৈচিত্র্য আনতে সরকারের নানামুখী প্রচেষ্টা।










