শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটি প্রভাত ফেরি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। আলোচনা পর্বে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলাম, বোর্ড অব ট্রাস্টের উপদেষ্টা অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দিন, রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) কাজী ফকরুদ্দীন আহমেদ এবং অনুষ্ঠানের আহ্বায়ক ও আর্কিটেক্ট বিভাগের প্রধান ড. মাসুদ উর রশীদ।