ম্যাকডোনাল্ডস জাপান রেঁস্তোরার প্রায় ৮০ শতাংশ পণ্যের মূল্য ১৬ জানুয়ারি থেকে বাড়বে। জাপানে অবস্থিত মার্কিন ফাস্ট ফুড বিক্রেতা প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জানিয়েছে, মূল্যবৃদ্ধির কারণগুলোর মধ্যে রয়েছে—উচ্চমানের কাঁচামাল খরচ, শ্রমিকদের বেতন, সরবরাহ ও জ্বালানি ব্যয় বৃদ্ধি এবং মুদ্রা বিনিময়ের অস্থিতিশীলতা। এর আগে ম্যাকডোনাল্ড’স জাপান ২০২২ সালের মার্চে প্রায় ২০ শতাংশ এবং সেপ্টেম্বরে প্রায় ৬০ শতাংশ পণ্যের মূল্য বাড়িয়েছিল। দ্য মাইনিচি