ঘানার অবাসি স্বর্ণ খনি থেকে বছরে সাড়ে তিন থেকে চার লাখ আউন্স স্বর্ণ উত্তোলনের পরিকল্পনা করেছে বিশ্বের তৃতীয় শীর্ষ স্বর্ণ উৎপাদক প্রতিষ্ঠান অ্যাংলো গোল্ড আসহান্তি। প্রায় পাঁচ বছর বন্ধ থাকার পর আগামী বছর থেকে আবারো উত্তোলনে আসছে খনিটি। উত্তোলনে আসার প্রথম ১০ বছর এ পরিমাণ স্বর্ণ উত্তোলনের পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। উত্তোলনে আনার জন্য গত বছর থেকে খনিটির উন্নয়ন কাজ শুরু করে দক্ষিণ আফ্রিকার উৎপাদক প্রতিষ্ঠানটি। খনিটির উন্নয়নে মূলধনি ব্যয় সাড়ে ৪৯ থেকে সাড়ে ৫৪ কোটি ডলারের মধ্যে ধরা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। উত্তোলন প্রাক্কলন অনুযায়ী, আগামী বছর থেকে অবাসি খনি থেকে চার হাজার টন স্বর্ণ মিশ্রিত আকরিক উত্তোলন করবে প্রতিষ্ঠানটি। উত্তোলন বন্ধ হওয়ার আগে যার পরিমাণ ছিল দৈনিক দুই হাজার টন।
অবাসি খনি থেকে বছরে ৪ লাখ আউন্স স্বর্ণ উত্তোলনের পরিকল্পনা অ্যাংলো গোল্ডের
ঘানার অবাসি স্বর্ণ খনি থেকে বছরে সাড়ে তিন থেকে চার লাখ আউন্স স্বর্ণ উত্তোলনের পরিকল্পনা করেছে বিশ্বের তৃতীয় শীর্ষ স্বর্ণ উৎপাদক প্রতিষ্ঠান অ্যাংলো গোল্ড আসহান্তি। প্রায় পাঁচ বছর বন্ধ থাকার পর আগামী বছর থেকে আবারো উত্তোলনে আসছে খনিটি









