ভারতের পোর্টস, শিপিং এবং ওয়াটারওয়েজ মন্ত্রণালয়ের উদ্যোগে তিনব্যাপী গ্লোবাল মেরিটাইম ইন্ডিয়া সামিট শুরু হবে ১৭ অক্টোবর। চলবে ১৯ অক্টোবর পর্যন্ত। ওই সম্মেলনে অংশ নিতে আজ সোমবার ঢাকা ত্যাগ করবেন শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের চেয়ারম্যান মো. রেজাউল করিম। তার সফরসঙ্গী হবেন শিপার্স কাউন্সিলের পরিচালক কেএম আরিফুজ্জামান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্মেলনটি উদ্বোধন করবেন। —বিজ্ঞপ্তি