বীমা দাবির চেক হস্তান্তর করেছে চার্টার্ড লাইফ। সম্প্রতি মনির হোসেন এজেন্সির বীমা গ্রাহক মোতালেব মিয়ার মৃত্যুতে মৃত্যুদাবি বাবদ একটি পলিসির অনুকূলে মোট ৯৮ হাজার ৭৩০ টাকার চেক গ্রাহকের গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে তার ছেলে শাকিল মিয়ার হাতে তুলে দেন কোম্পানির ডিএমডি মো. এমদাদ উল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির পলিসি ওনার সার্ভিস অ্যান্ড ক্লেইমস ডিপার্টমেন্টের প্রধান ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মো. কামরুজ্জামান এবং কোম্পানির কুমিল্লা সেলসের ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মো. মোস্তফা কামাল প্রমুখ।