ইউরোপীয় ফুটবলের জনপ্রিয় আসর ‘ইউরো ২০২৪’ উপলক্ষে ইংল্যান্ডে টেলিভিশনের বিক্রি বেড়েছে ৩০ শতাংশের বেশি। এর মধ্যে ৮৫ ইঞ্চি বা এর চেয়ে বড় ‘সুপারসাইজ’ টিভির প্রতি ক্রেতাদের আগ্রহ বেশ চড়া। এমনটাই জানিয়েছে খুচরো ইলেকট্রিকস পণ্য বিক্রেতা কারিস ইউকে। কোম্পানিটি আরো জানিয়েছে, যতদিন ইংল্যান্ড ও ডেনমার্ক টুর্নামেন্টে থাকবে ততদিন শক্তিশালী চাহিদা অব্যাহত থাকবে। আরেক প্রতিষ্ঠান জন লুইস জানিয়েছে, ইউরোর আগে টিভি, স্পিকার ও সাউন্ডবারের বিক্রি ৪৭ শতাংশ বেড়েছে। বিবিসি
ইউরো উপলক্ষে ইংল্যান্ডে সুপারসাইজ টিভির চাহিদা বেড়েছে
ইউরোপীয় ফুটবলের জনপ্রিয় আসর ‘ইউরো ২০২৪’ উপলক্ষে ইংল্যান্ডে টেলিভিশনের বিক্রি বেড়েছে ৩০ শতাংশের বেশি।










