বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে জাতীয় কার্ড স্কিমের আওতায় ‘টাকা পে’ কার্ড চালু করেছে সোনালী ব্যাংক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল আনুষ্ঠানিকভাবে এ জাতীয় কার্ড স্কিমটি উদ্বোধন করেন। গণভবনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার এবং বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সোনালী ব্যাংক পিএলসির এমডি ও সিইও মো. আফজাল করিম, ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, জেনারেল ম্যানেজার ও ডেপুটি জেনারেল ম্যানেজাররা এতে ভার্চুয়ালি অংশ নেন। —বিজ্ঞপ্তি