প্রাইম ব্যাংক পিএলসির গ্রাহকরা এখন থেকে ইউনাইটেড হেলথকেয়ারে চিকিৎসাসেবা নিলে বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন। এ সুবিধা প্রদানের লক্ষ্যে সম্প্রতি ব্যাংকের গুলশান করপোরেট অফিসে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রাইম ব্যাংকের ডিএমডি মো. নাজিম এ চৌধুরী ও ইউনাইটেড হেলথকেয়ারের সিইও মোহাম্মদ ফাইজুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী, প্রাইম ব্যাংকের গ্রাহক ও কর্মীরা ইউনাইটেড হেলথকেয়ারে সব ধরনের প্যাথলজি পরীক্ষা ২০ শতাংশ, রেডিওলজি ও ইমেজিং বিভাগের সব ডায়াগনস্টিকসে ১০ শতাংশ এবং রোগী ভর্তির ক্ষেত্রে কেবিন ভাড়ায় ৫ শতাংশ ছাড় পাবেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের এসভিপি ও হেড অব অ্যাফ্লুয়েন্ট ব্যাংকিং তাকিয়ান চৌধুরী এবং ইউনাইটেড হেলথকেয়ারের সিএফও আবু রায়হান আল বেরুনীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। —বিজ্ঞপ্তি