পুঁজিবাজারে তালিকাভুক্ত হাওয়েল টেক্সটাইলস (বিডি) লিমিটেডের পর্ষদে ‘ওপেন ডিজিটাল ব্যাংক পিএলসি’ নামে একটি প্রস্তাবিত ডিজিটাল ব্যাংকে বিনিয়োগের প্রস্তাব অনুমোদন হয়েছে। বস্ত্র খাতের কোম্পানিটি প্রস্তাবিত ব্যাংকটির উদ্যোক্তা শেয়ারহোল্ডার হওয়ার জন্য সাড়ে ১২ কোটি টাকা বিনিয়োগ করবে, যা ওই ব্যাংকের মোট পরিশোধিত মূলধনের ১০ শতাংশ। এ বিষয়ে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন চাইবে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে হাওয়েল টেক্সটাইলস।
সার্ভিলেন্স রেটিং দীর্ঘমেয়াদে ‘এ প্লাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-টু’। ৩০ জুন ২০২২ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং প্রকাশের দিন পর্যন্ত কোম্পানির অন্যান্য গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে বস্ত্র খাতের কোম্পানিটি।
দেশে ব্যাংকের ছড়াছড়ির মধ্যেই সম্প্রতি ‘ডিজিটাল ব্যাংক’ গঠনের জন্য আবেদন আহ্বান করেছিল বাংলাদেশ ব্যাংক। সে আবেদনে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি উদ্যোক্তারা হুমড়ি খেয়ে পড়েছেন। ডিজিটাল ব্যাংক করতে জমা পড়েছে ৫২টি আবেদন। যদিও ঠিক কয়টির অনুমোদন দেয়া হবে, সেটি নির্ধারণ করতে পারেনি কেন্দ্রীয় ব্যাংক। ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পেতে আবেদন করা প্রতিষ্ঠানগুলোর বেশির ভাগই দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বলে জানা গেছে।










