প্রকৌশলী জাকারিয়া জালালের প্রথম প্রকাশিত ‘গোল্ডেন রুলস অফ সাকসেস’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। তিনি বর্তমানে বসুন্ধরা গ্রুপের (সেক্টর-এ) হেড অব স্ট্রেট্যাজি, প্লানিং অ্যান্ড পাবলিক রিলেশন পদে কর্মরত রয়েছেন।

আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বনানীতে বুয়েট গ্রাজুয়েট ক্লাবে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে এই মোটিভেশনাল বইটির মোড়ক উন্মোচন করা হয়।

‘গোল্ডেন রুলস অফ সাকসেস’ বইটি লেখক প্রকৌশলী জাকারিয়া জালাল তার পিতা জালাল উদ্দিন নলুয়া’কে উৎসর্গ করেছেন।

এ ছাড়াও উৎসর্গকারীদের মধ্যে আছেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান, লেখকের শিক্ষক সিরাজ উদ্দিন ভূইয়া, চাকরিজীবনে প্রথম লাইন ম্যানেজার হালিম খান ও শুভাকাঙ্ক্ষী প্রকৌশলী মোহাম্মদ সাইদুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিন্ডে বাংলাদেশ লিমিটেডের সাবেক এমডি ইরফান শিহাবুল মতিন, বসুন্ধরা গ্রুপের (সেক্টর-এ) ব্যান্ড অ্যান্ড মার্কেটিং বিভাগের সিওও এম এম জসিম উদ্দিনসহ লেখকের কর্মজীবনের সহকর্মী ও বন্ধুবান্ধব এবং ব্যক্তিজীবনের শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বসুন্ধরা এলপি গ্যাসের ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং বিভাগের এজিএম রোকন উদ্দিন।

বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের (সেক্টর-এ) ব্যান্ড অ্যান্ড মার্কেটিং বিভাগের সিওও এম এম জসিম উদ্দিন তার বক্তব্যে বলেন, প্রকৌশলী জাকারিয়া জালাল দীর্ঘদিন ধরে বসুন্ধরা গ্রুপের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলতার সঙ্গে কাজ করছেন।

তার নিজের কর্মজীবনের বাস্তব জ্ঞান ও কর্মজীবনে সফলতা অর্জনের নানা বিষয়গুলো মানুষজনের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই ‘গোল্ডেন রুলস অফ সাকসেস’ বইটি লিখেছেন লেখক। এই বইটি সম্পূর্ণ মোটিভেশনাল একটি বই। বইটি মূলত ক্যারিয়ারে উদীয়মান মানুষদের জন্য লেখা হয়েছে। তাই যারা মাত্রই ক্যারিয়ার শুরু করেছেন তাদের জন্য এই বইটি পড়া খুবই জরুরি।