চীনে ব্যবসা সম্প্রসারণ করবে জাপানের পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান ফাস্ট রিটেইলিং। এজন্য প্রতিষ্ঠানটির মালিকানাধীন ব্র্যান্ড ইউনিক্লোর স্টোর সংখ্যা বাড়ানো হবে। হংকং, তাইওয়ান ও চীনের মূল ভূখণ্ডে সব মিলিয়ে ৮০টি নতুন স্টোর খুলতে চায় প্রতিষ্ঠানটি। এছাড়া উত্তর আমেরিকায় ২০টি ও ইউরোপে ১০টি নতুন স্টোর খোলা হবে। চীনে এর মধ্যেই ৯৩০টি আউটলেট রয়েছে ইউনিক্লোর, যা জাপানের তুলনায় বেশি। রয়টার্স