ব্যয় সাশ্রয়ী পরিকল্পনার অংশ হিসেবে ১৮ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে অ্যামাজন। মার্কিন ই-কমার্স জায়ান্টটির প্রধান নির্বাহী অ্যান্ডি জেসি এ তথ্য জানান। কর্মীদের কাছে পাঠানো এক চিঠিতে তিনি বলেছেন, ১৮ জানুয়ারি থেকে কর্মী ছাঁটাইয়ের কার্যক্রম শুরু হবে। এ পদক্ষেপের কারণে সংস্থাটির তিন লাখ কর্মীর প্রায় ৬ শতাংশ বাদ পড়বে। বিবিসি