দেশজুড়ে বিকাশের ডিস্ট্রিবিউশন চ্যানেলের ডিস্ট্রিবিউটর, রিজিওনাল সেলস টিম ও ডিস্ট্রিবিউশন হাউজ ফিল্ড ফোর্সের ১৬ হাজার কর্মীর অংশগ্রহণে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। হুন্ডি, বেটিং ও মানি লন্ডারিংয়ের মতো আর্থিক অপরাধ প্রতিরোধে মাসজুড়ে চলেছে এসব কর্মশালা। এ সময় লেনদেনের সঠিক তথ্য নিশ্চিতকরণ, টাকার উৎসের সচেতনতা, সন্দেহজনক লেনদেনের রিপোর্টিং, নিয়মিত তথ্য হালনাগাদ, কর্মকর্তাদের পর্যবেক্ষণ, নন-কমপ্লায়েন্ট এজেন্টদের বিরুদ্ধে ব্যবস্থা ও প্রযুক্তির সঠিক ব্যবহার নিয়ে আলোচনা করা হয়। এছাড়া হুন্ডি, বেটিং ও মানি লন্ডারিং প্রতিরোধে নজরদারি বাড়ানো, যথাযথ সময়ে রিপোর্টিং ও সবার মধ্যে সচেতনতা তৈরিতে জোর দেয়া হয়। —বিজ্ঞপ্তি