এ সময় এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রিয়াজ খান এবং অ্যাসেন্ট হেলথের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডা. আনোয়ারুল ইকবাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
এ অংশীদারত্বের আওতায় ব্যাংকটির ক্রেডিট কার্ডধারী ও কর্মীরা বাড়িতে বা অ্যাসেন্ট হেলথের পরামর্শ চেম্বারে সংগৃহীত নমুনার প্যাথলজিক্যাল পরীক্ষার ওপর ৩০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। এ ব্যবস্থায় ইন্টারনাল ও রেসপিরেটরি মেডিসিন, রিউমাটোলজি, ডার্মাটোলজি, নেফ্রোলজি, নিউরোলজি, গাইনিকোলজি এবং পেডিয়াট্রিকসহ বিভিন্ন শাখায় বিখ্যাত চিকিৎসকদের সঙ্গে বিশেষ পরামর্শের সুযোগও থাকছে। এছাড়া স্ট্যান্ডার্ড কল সেন্টার সুবিধার পাশাপাশি নিরবচ্ছিন্ন পরিষেবা নিশ্চিতের জন্য একজন মনোনীত ব্যক্তিকে নিয়োগ করা হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এনআরবি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. শাহীন হাওলাদার, শাখা ব্যাংকিং প্রধান মো. তৌফিকুল আলম চৌধুরী, রিটেইল ব্যাংকিং প্রধান মো. রেজাউল শাহরিয়ার এবং ক্রেডিট কার্ড প্রধান খাজা ওয়াসিউল্লাহ। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন অ্যাসেন্ট গ্রুপের পরিচালক আমের আহমেদ এবং অ্যাসেন্ট হেলথের প্রধান পরিচালন কর্মকর্তা মো. রোনাল্ড মিকি গোমেজ।










