যুক্তরাষ্ট্র ও কানাডায় নতুন ফ্র্যাঞ্চাইজি রেস্তোরাঁর জন্য রয়্যালিটি ফি বাড়াচ্ছে ম্যাকডোনাল্ড’স। এর মাধ্যমে তিন দশক পর প্রথমবারের মতো রয়্যালটি ফি বাড়াতে চলছে প্রতিষ্ঠানটি। ১ জানুয়ারি থেকে ফি ৪ থেকে ৫ শতাংশে উত্তীর্ণ করা হবে। এ বৃদ্ধি সেসব ফ্র্যাঞ্চাইজি রেস্তোরাঁয় গণ্য হবে না, যারা তাদের আউটলেটকে স্থানান্তর কিংবা পুনর্নির্মাণ করতে চায়। রয়টার্স।

প্রতিষ্ঠানের আয় বৃদ্ধির সূচক মন্থর হয়ে যাওযায় এ সিদ্ধান্ত নেয়া হলো। মূল্যস্ফীতির এ সময়ে প্রতিষ্ঠানটি আয় বাড়ানোর সব ধরনের পথকেই বিবেচনায় নিচ্ছে। ফাস্টফুড জায়ান্টটি যুক্তরাষ্ট্রে ১৩ হাজার ৪০০ স্টোর পরিচালনা করে। তাদের ৯৫ শতাংশ প্রতিষ্ঠানই পরিচালিত হয় ফ্র্যাঞ্চাইজি হিসেবে। ২০২২ সালে কোম্পানির আয়ের ৩০ শতাংশই এসেছে এখান থেকে। যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠানগুলো পাঁচ বছরে ৩৫ শতাংশের বেশি বেড়েছে।

কোম্পানিটি এর মধ্যেই নীতিগত কিছু পরিবর্তন এনেছে বিশ্বব্যাপী সব ম্যাকডোনাল্ড’সের স্টোরের জন্য। কোম্পানিটির করপোরেট ও অন্যান্য অফিসের পাশাপাশি মালিকানাধীন ও পরিচালিত রেস্টুরেন্টগুলোয় দেড় লাখের বেশি কর্মী রয়েছে।