ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) সম্প্রতি অন্ট্রাপ্রেনিউরশিপ অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট (ইবিডি) প্রোগ্রামের প্রথম ব্যাচের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রাইম ব্যাংকের সহযোগিতায় পরিচালিত এ কর্মসূচির লক্ষ্য ছিল উদ্যোক্তাদের টেকসই ব্যবসায়িক উন্নয়ন এবং উদ্ভাবনের জন্য প্রয়োজনীয় আধুনিক জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা নিশ্চিত করা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধ্যাপক ড. খালেদ মাহমুদ। তিনি দক্ষ ও ভবিষ্যতের উদ্যোক্তা গঠনে কাঠামোবদ্ধ উদ্যোক্তা শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন অধ্যাপক ড. মো. মহিউদ্দিন, অধ্যাপক ড. মোহাম্মদ রিদওয়ানুল হক (সমন্বয়ক, এমডিপি) এবং অধ্যাপক শেখ মোরশেদ জাহান। তারা ইবিডি প্রোগ্রামের লক্ষ্য, উদ্দেশ্য ও উদ্যোক্তা বিকাশে এর দীর্ঘমেয়াদি প্রভাব সম্পর্কে আলোচনা করেন। এ সময় প্রাইম ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) এম নজিম এ চৌধুরী শিল্প ও শিক্ষাঙ্গনের মধ্যে শক্তিশালী সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানের শেষ পর্বে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। —বিজ্ঞপ্তি
আইবিএতে ইবিডি প্রথম ব্যাচের সমাপনী অনুষ্ঠান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) সম্প্রতি অন্ট্রাপ্রেনিউরশিপ অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট (ইবিডি) প্রোগ্রামের প্রথম ব্যাচের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।










