মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) সম্প্রতি দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে এবং আমদানিনির্ভরতা কমাতে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় এমটিবি উলিপুর শাখার মাধ্যমে লালমনিরহাটে উন্মুক্ত ঋণ বিতরণ অনুষ্ঠান আয়োজন করে। এ অনুষ্ঠানে ৭৭৮ জন প্রান্তিক ভুট্টাচাষীর মাঝে ৪ শতাংশ সুদে ঋণের চেক বিতরণ করা হয়। ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুর কার্যালয়ের নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন এমটিবির এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান।