চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) শেয়ারহোল্ডার পরিচালক হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী। তিনি লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্বরত। গতকাল সিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোম্পানি আইন অনুযায়ী আগামী ১১ ডিসেম্বর সিএসইর বার্ষিক সাধারণ সভায় (এজিএম) একজন পরিচালকের পদ শূন্য হওয়ার কথা রয়েছে। সে হিসেবে নির্বাচনী প্রক্রিয়ার অংশ হিসেবে নমিনেশন জমা দেন নাসির উদ্দিন চৌধুরী। তবে নির্ধারিত সময়ে আর কেউ নমিনেশন জমা না দেয়ায় তিনি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

একেএম মোহসেনউদ্দিন আহমেদ চৌধুরীকে চেয়ারম্যান করে সিএসইর গঠিত নির্বাচন কমিটি এ ঘোষণা দেয়। কমিটির অন্য সদস্যরা হলেন মো. শওকত আলি তালুকদার ও ড. মো. খোরশেদ আলম তালুকদার।