সিলেট অঞ্চলের ব্যবস্থাপকদের নিয়ে সম্প্রতি কৌশলগত ব্যবসায়িক সভা করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। গতকাল এ সভায় ইউসিবির এমডি ও সিইও আরিফ কাদরীর সভাপতিত্বে ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন এএমডি আবুল আলম ফেরদৌস ও এটিএম তাহমিদুজ্জামান। সিলেট অঞ্চলে ব্যাংকটির পারফরম্যান্স নিয়ে সভায় পর্যালোচনা করা হয়। ব্যাংকের বর্তমান কৌশলগুলোর মূল্যায়ন ও গ্রাহকের ক্রমেই পরিবর্তনশীল চাহিদা পূরণে সেবার মান ও পণ্যের বৈচিত্র্য বাড়ানো নিয়ে আলোচনা করা হয়।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের কৌশলগত ব্যবসায়িক সভা
সিলেট অঞ্চলের ব্যবস্থাপকদের নিয়ে সম্প্রতি কৌশলগত ব্যবসায়িক সভা করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)।










