প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এবং বাংলাদেশ এফএমসিজি এইচআর সোসাইটির যৌথ উদ্যোগে এইচআর প্রফেশনালদের জন্য ‘ইমোশনাল ইনটেলিজেন্স’ বিষয়ক একটি কর্মশালার আয়োজন করা হয়। সম্প্রতি প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ কর্মশালার প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কর্পোরেট সেক্টরের জনপ্রিয় ট্রেইনার রুশদিনা খান।
কর্মশালায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটির স্কুল অব বিজনেসের ডিন, চেয়ারম্যান, হেড অব এডমিশন, হেড অব স্টুডেন্ট এফেয়ার্স এন্ড ক্যারিয়ার সার্ভিস, অন্যান্য কর্মকর্তা এবং বাংলাদেশের বিভিন্ন কোম্পানির এইচআর প্রফেশনাল ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কর্মমালায় বক্তারা জানান, ব্যক্তিগত, সামাজিক কিংবা পেশাগত জীবনে সফলতার জন্য কেবল ভালো আইকিউ থাকাই যথেষ্ট নয়। আইকিউ এর পাশাপাশি ইমোশনাল ইনটেলিজেন্স (ইকিউ) এ দক্ষতা থাকা বিশেষভাবে প্রয়োজন। একই সঙ্গে বর্তমান জটিল কর্পোরেট লাইফে টিম ওয়ার্ক থেকে শুরু করে লিডারশিপ পর্যন্ত সকল স্তরেই আবেগিক দক্ষতা থাকার গুরুত্ব অপরিসীম। -বিজ্ঞপ্তি










