চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরম্যান্স পর্যালোচনার ভিত্তিতে সিএসই-৫০ সূচক চূড়ান্ত করা হয়েছে। এতে নতুন ১৪টি কোম্পানিকে যুক্ত করা হয়েছে আর ১৪টি বাদ দেয়া হয়েছে। এ পরিবর্তন ১১ মে থেকে কার্যকর হবে।

সিএসই-৫০ সূচকে নতুন করে যুক্ত হওয়া কোম্পানিগুলো হলো এবি ব্যাংক, অ্যাকটিভ ফাইন কেমিক্যালস, বাংলাদেশ শিপিং করপোরেশন, ইস্টার্ন হাউজিং, জেনেক্স ইনফোসিস, আইডিএলসি ফাইন্যান্স, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ইনফিউশন, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ, পূবালী ব্যাংক, আরএকে সিরামিকস (বাংলাদেশ), সাইফ পাওয়ারটেক, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা ও ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট পিএলসি।

সূচক থেকে বাদ পড়া কোম্পানিগুলো হলো আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক লিমিটেড, বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বিএসআরএম স্টিলস লিমিটেড, কনফিডেন্স সিমেন্ট লিমিটেড, ঢাকা ব্যাংক লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ফরচুন সুজ লিমিটেড, এমজেএল বাংলাদেশ লিমিটেড, প্রাইম ব্যাংক লিমিটেড, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, সাউথইস্ট ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

সূচকটিতে সমন্বিত হওয়া ৫০ কোম্পানি হলো এবি ব্যাংক লিমিটেড, একটিভ ফাইন কেমিক্যালস লিমিটেড, এডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড, বিবিএস ক্যাবলস লিমিটেড বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ব্র্যাক ব্যাংক লিমিটেড, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, ডাচ-বাংলা ব্যাংক লিমিটিড, ইস্টার্ন হাউজিং লিমিটেড, এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব বিডি লিমিটেডে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, জেনেক্স ইনফোসিস লিমিটেড, জিপিএইচ ইস্পাত লিমিটেড, গ্রামীনফোন লিমিটেড, আইডিএলসি ফাইনান্স লিমিটেড, ইফাদ অটোস লিমিটেড, আইএফআইসি ব্যাংক লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, যমুনা ব্যাংক লিমিটেড, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড, লংকাবাংলা ফাইনান্স লিমিটেড, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক লিমিটেড, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ওয়ান ব্যাংক লিমিটেড, ওরিয়ন ইনফিউশন লিমিটেড, ওরিয়ন র্ফামা লিমিটেড, পদ্মা অয়েল কেস্পানি লিমিটেড, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড, পূবালী ব্যাংক লিমিটেড, আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড, রবি আজিয়াট লিমিটেড, সাইফ পাওয়ারটেক লিমিটেড, সি পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড, সামিট পাওয়ার লিমিটেড, দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেড, দ্য সিটি ব্যাংক লিমিটেড, দ্য প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, ইউনিক হোটেল এন্ড রিসোর্ট পিএলসি, ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক লিমিটেড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানিটি লিমিটেড এবং উত্তরা ব্যাংক লিমিটেড।

উল্লেখ্য, সিএসই-৫০ সূচকে অন্তর্ভুক্ত কোম্পানিগুলোর মূলধন বাজারের মোট নিবন্ধিত কোম্পানির মূলধনের ৫৩ দশমিক ৮৩ শতাংশ, ফ্রি-ফ্লোট বাজার মূলধন সব নিবন্ধিত কোম্পানির ফ্রি-ফ্লোট বাজার মূলধনের ৫৫ দশমিক ৩৩ শতাংশ এবং সব নিবন্ধিত কোম্পানির গত ছয় মাসের (২৯ ডিসেম্বর ২০২২ পর্যন্ত) গড় দৈনিক লেনদেন ৪৭ দশমিক ১৯ শতাংশ।