ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ও ইলেকট্রো মার্ট লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এ অংশীদারত্বের আওতায় ইউসিবির দেশব্যাপী শাখা নেটওয়ার্ক ব্যবহার করে ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজের পরিবেশক ও ডিলারদের কাছ থেকে পেমেন্ট সংগ্রহসহ বিভিন্ন ব্যাংকিং সেবা প্রদান করা হবে। এ উপলক্ষে সম্প্রতি ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজের করপোরেট অফিসে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির ডিএমডি নুরুল আফসার এবং ইউসিবির এসইভিপি ও ট্রানজেকশন ব্যাংকিং প্রধান শাহবাজ তালাত নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। —বিজ্ঞপ্তি