ব্যবসায়িক কার্যক্রম পর্যায়ক্রমে গুটিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে ক্যালিফোর্নিয়াভিত্তিক মার্কিন খুচরা বিক্রেতা চেইন ৯৯ সেন্টস অনলি স্টোরস। সম্প্রতি এক ঘোষণায় ডিসকাউন্ট চেইনটির অন্তর্বর্তী সিইও মাইক সাইমনসিক এ তথ্য নিশ্চিত করেছেন। ক্যালিফোর্নিয়া, টেক্সাস, অ্যারিজোনা ও নেভাদায় এ প্রতিষ্ঠানের ৩৭১টি আউটলেট রয়েছে। পর্যায়ক্রমে সবক’টি আউটলেট বন্ধ হয়ে যাবে। কয়েক বছর ধরে ৯৯ সেন্টস অনলি স্টোরস বেশকিছু প্রতিবন্ধকতা মোকাবেলার চেষ্টা করছিল। কিন্তু সফল হয়নি। এসব চ্যালেঞ্জের মধ্যে রয়েছে কভিড-১৯ মহামারীর প্রভাব, ভোক্তা চাহিদার পরিবর্তন ও ক্রমাগত মূল্যস্ফীতির চাপ। খবর সিএনএন
ব্যবসা গুটিয়ে নিচ্ছে ৯৯ সেন্টস অনলি স্টোরস
ব্যবসায়িক কার্যক্রম পর্যায়ক্রমে গুটিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে ক্যালিফোর্নিয়াভিত্তিক মার্কিন খুচরা বিক্রেতা চেইন ৯৯ সেন্টস অনলি স্টোরস। সম্প্রতি এক ঘোষণায় ডিসকাউন্ট চেইনটির অন্তর্বর্তী সিইও মাইক










