মালয়েশিয়ায় অফিস খুলতে যাচ্ছে টেসলা। দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে সেখানে টেসলার অফিস চালু হচ্ছে। এমনকি গাড়ি চার্জিংয়ের জন্য মালয়েশিয়ায় অনেক চার্জিং স্টেশনও স্থাপন করা হচ্ছে। এক বিবৃতিতে মালয়েশিয়ার বাণিজ্য মন্ত্রণালয় জানায়, টেসলার ব্যাটারিচালিত ইভি আমদানির আবেদন গৃহীত হয়েছে। সেখানে শোরুম ও সার্ভিস সেন্টার চালু করতে পারবে ইলোন মাস্ক প্রতিষ্ঠিত কোম্পানিটি। মালয়েশিয়ায় এ মার্কিন কোম্পানির উপস্থিত সেখানে দক্ষ শ্রমশক্তি তৈরি করবে। টেসলার ইকোসিস্টেমে স্থানীয় কোম্পানির অংশগ্রহণ বাড়বে। কবে অফিস চালু হবে অবশ্য এ নিয়ে সুনির্দিষ্ট কিছু জানায়নি মালয়েশিয়া। এ ব্যাপারে টেসলার সঙ্গে যোগাযোগ করা হলে তারা এখনই মন্তব্যে রাজি হয়নি। রয়টার্স
মালয়েশিয়ায় অফিস খুলতে যাচ্ছে টেসলা
মালয়েশিয়ায় অফিস খুলতে যাচ্ছে টেসলা। দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে সেখানে টেসলার অফিস চালু হচ্ছে।










