ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে আয়োজিত ডিজিটাল ক্যাম্পেইন ‘চায়ের কাপে বিশ্বকাপে’র বিজয়ীদের পুরস্কৃত করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) ব্র্যান্ড ফ্রেশ প্রিমিয়াম টি। গতকাল রাজধানীর গুলশানে এমজিআইয়ের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
ক্যাম্পেইনের বিজয়ী নেত্রকোনার দানিয়াল কবির স্পন্দন, নারায়ণগঞ্জের শাহজাদা তৌফিক ও ঢাকার রেজা রুবেল প্রত্যেকে পুরস্কার হিসেবে ৫০ ইঞ্চি স্মার্ট টেলিভিশন পেয়েছেন।
ক্যাম্পেইনের অংশ হিসেবে ফেসবুক ও ইউটিউবে ফুটবলভিত্তিক ৪০টি ভিডিও প্রকাশ করা হয়। প্রতিটি ভিডিওর সঙ্গে ছিল কুইজ। এতে অংশ নিয়ে ফুটবলপ্রেমীরা নিজেদের ফুটবলজ্ঞান যাচাইয়ের পাশাপাশি পুরস্কার জয়ের সুযোগ পান।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এমজিআইয়ের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার আতীক উজ জামান খান, সিনিয়র জেনারেল ম্যানেজার ও হেড অব অ্যাকাউন্টস এসএম মুজিবুর রহমান, চিফ অ্যাকাউন্টস অফিসার মো. রহমতুল্লাহ খন্দকার, সেলস বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার মোস্তফা মারুফ ও ব্র্যান্ড বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার মুনতাসির মামুন মুন উপস্থিত ছিলেন।










