দেশে প্রথমবারের মতো সনি হোম থিয়েটার এক্সপেরিয়েন্স সেন্টার চালু করেছে সনি-স্মার্ট। রাজধানীর উত্তরা এলাকায় সনি-স্মার্টের ফ্ল্যাগশিপ শোরুমে এ কেন্দ্র স্থাপন করা হয়েছে। বাংলাদেশে জাপানের প্রযুক্তি ব্র্যান্ড সনির প্রাতিষ্ঠানিক পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড এ উদ্যোগ নিয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে কেন্দ্রটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সনি ইন্টারন্যাশনাল বাংলাদেশ শাখার প্রধান যশুয়া কুয়েক, বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজা এবং সনি-স্মার্টের পরিচালক মো. তানভীর হোসাইন। এছাড়া প্রতিষ্ঠানের বিক্রয় বিভাগের প্রধান মো. সারোয়ার জাহান চৌধুরী, বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক আজাদ রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।
নতুন এ সেন্টার উদ্বোধন উপলক্ষে বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। আগামী ৮ জানুয়ারি পর্যন্ত সনির ৭৫ ইঞ্চি টিভি কেনা যাবে মাত্র ১ লাখ ৬২ হাজার ৫০০ টাকায়। এই টিভির সঙ্গে জিম প্রতিষ্ঠান গোল্ডস জিমের সমপরিমাণ টাকার ক্যাশ ভাউচার উপহার দেয়া হচ্ছে। এছাড়া সনির সাউন্ড সিস্টেম বার সিক্স পাওয়া যাচ্ছে ৪৯ হাজার ৯০০ টাকায়। তবে এ বিশেষ সুবিধাটি প্রথম ৩০ জন ক্রেতার জন্য সীমিত রাখা হয়েছে।
সনি-স্মার্ট একই সঙ্গে ‘মাইন্ডব্লোয়িং ডিলস, আনবিটেবল প্রাইস’ শিরোনামে ইংরেজি নববর্ষের বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে। এ অফারে ৯৮ ও ৮৫ ইঞ্চির টিভিতে আড়াই লাখ টাকা, ৭৫ ইঞ্চিতে ১ লাখ ৬২ হাজার ৫০০ টাকা এবং ৬৫ ও ৫৫ ইঞ্চির টিভিতে ১ লাখ ৫৫ হাজার টাকার জিম ক্যাশ ভাউচার দেয়া হচ্ছে। এর পাশাপাশি ক্রেতারা বিশেষ মূল্যছাড়, ডিজিটাল ওয়ারেন্টি এবং বিভিন্ন ব্যাংকের কার্ডে কিস্তি সুবিধা পাবেন।
অনুষ্ঠানে শেখ এহসান রেজা বলেন যে সনি-স্মার্ট বাংলাদেশের মানুষের দোরগোড়ায় আধুনিক প্রযুক্তি পৌঁছে দিচ্ছে। গোল্ডস জিম এই যাত্রায় অংশীদার হতে পেরে আনন্দিত এবং এর ফলে মানুষের জীবনযাত্রার মান আরো উন্নত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। যশুয়া কুয়েক জানান যে বিনোদনের পাশাপাশি গ্রাহকদের ফিটনেস বা স্বাস্থ্যের বিষয়টিকেও তারা গুরুত্ব দিচ্ছেন, যার ফলে এ বিশেষ অংশীদারিত্ব তৈরি করা হয়েছে।
উল্লেখ্য, স্মার্ট টেকনোলজিস বর্তমানে দেশে শতাধিক ব্র্যান্ডের পণ্য বাজারজাত করছে। ২০২১ সাল থেকে তারা সনির প্রাতিষ্ঠানিক পরিবেশক হিসেবে কাজ শুরু করে। বর্তমানে দেশজুড়ে তাদের ৩০টি নিজস্ব শোরুম এবং ২১০টির বেশি অংশীদার শোরুম রয়েছে। জেনুইন পণ্য ও সেবার নিশ্চয়তা দিয়ে সনি-স্মার্ট দেশের ইলেকট্রনিকস বাজারে অন্যতম নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
—বিজ্ঞপ্তি










