২০২৩-২৪ সালে বাণিজ্যিক পরিষেবায় যুক্ত হবে বোয়িংয়ের ৭৩৭ ম্যাক্স ১০ উড়োজাহাজ। এটি মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটির ৭৩৭ ম্যাক্স পরিবারের সর্বশেষ ও বৃহত্তম সংযোজন।
দ্য ন্যাশনালের খবর অনুসারে, বোয়িংয়ের ম্যাক্স ১০ মডেলও বর্তমানে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) সার্টিফিকেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। ইউএস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে একটি ফাইলিংয়ে বোয়িং বলেছে, আমরা ছাড়পত্র প্রক্রিয়া নিয়ে কাজ করার সঙ্গে সঙ্গে এফএএর নির্দেশনা অনুসরণ করছি। বর্তমানে আশা করছি, এফএএ ৭৩৭ ম্যাক্স ১০ নিয়ে ২০২২ বা ২৩ সালে সার্টিফিকেশন ফ্লাইট পরীক্ষা শুরু করবে। এরপর ২০২৩ বা ২৪ সালে মডেলটি বাণিজ্যিক ভ্রমণ পরিষেবায় যুক্ত হবে।
ম্যাক্স ১০ ও এ পরিবারের সবচেয়ে ছোট উড়োজাহাজ ম্যাক্স ৭ এখনো বাণিজ্যিক পরিষেবায় প্রবেশ করতে পারেনি। কারণ উভয়ই এখনো ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে। প্রতিষ্ঠানটি আশা করছে, ম্যাক্স ৭ মডেলও ২০২০-২৩ সালে ছাড়পত্র পাবে এবং ২০২৩ সালে বাণিজ্যিক পরিষেবায় প্রবেশ করবে।










