ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ) সম্প্রতি তাদের মাসভিত্তিক প্রতিবেদন শর্ট-টার্ম এনার্জি আউটলুক প্রকাশ করেছে। এতে জানানো হয়েছে, চলতি বছরের শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের কয়লা উত্তোলন আগের বছরের একই সময়ের তুলনায় ১৭ শতাংশ কমে আসতে পারে। খবর এসঅ্যান্ডপি গ্লোবাল প্ল্যান্টস।
ইআইএর প্রতিবেদনে বলা হয়, এ সময়ে দেশটি সব মিলিয়ে ১৫ কোটি ৯০ লাখ স্টোন (প্রতি স্টোনে ১৪ পাউন্ড) কয়লা উত্তোলন করতে পারে। আগের বছরের একই সময়ে জ্বালানি পণ্যটির উত্তোলনের পরিমাণ ছিল ১৯ কোটি ৩০ লাখ স্টোন। অর্থাৎ এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্রে পণ্যটির উত্তোলন কমতে পারে ৩ কোটি ৪০ লাখ স্টোন।
এ প্রতিবেদনে জ্বালানিটির উত্তোলন কমে আসার পেছনে কয়লার চাহিদায় মন্দা ভাব, এ খাতে বিদ্যমান দেউলিয়া পরিস্থিতি, খনিগুলোর মালিকানা পরিবর্তন ও দেশটির পশ্চিম কয়লা অঞ্চলে প্রতিকূল পরিবেশের প্রভাবকে দায়ী করা হয়েছে।
এবার দেশটিতে মোট ৭৬ কোটি ৯৩ লাখ স্টোন কয়লা উত্তোলনের পূর্বাভাস করেছে ইআইএ, যা আগের মাসের প্রাক্কলনের তুলনায় সামান্য বেশি। সেপ্টেম্বরে পণ্যটির উত্তোলন বাড়ায় সামগ্রিক উত্তোলনের হার বাড়ানো হয়েছে। তবে এ প্রতিবেদনে আগামী বছরে যুক্তরাষ্ট্রের কয়লা উত্তোলন পূর্বাভাস আরো এক ধাপ কমিয়ে ৬০ কোটি ৩০ লাখ স্টোনে নামানো হয়েছে।
চলতি বছরে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের কয়লা উত্তোলনকারীদের উত্তোলন সক্ষমতা সর্বোচ্চ হারে কমবে। আগের বছরের তুলনায় এ এলাকায় জ্বালানির উত্তোলন কমবে ১১ দশমিক ৬ শতাংশ। এ সময়ে এখান থেকে মোট ৩৬ কোটি ৯৭ লাখ স্টোন কয়লা উত্তোলন হতে পারে। ইন্টিরিওর অঞ্চলে পণ্যটির উত্তোলন আগের বছরের তুলনায় ৮ দশমিক ৫ শতাংশ কমে ১২ কোটি ৫৫ লাখ স্টোনে এবং অ্যাপালাচিয়ানের ৭ দশমিক ৯ শতাংশ কমে ১৮ কোটি ৪২ লাখ স্টোনে নামতে পারে।
এ প্রতিবেদনের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর শেষে দেশটি থেকে মোট ৯ কোটি ১৮ লাখ স্টোন কয়লা রফতানি হতে পারে। আগের বছর কয়লা রফতানির পরিমাণ ছিল ১১ কোটি ৬০ লাখ টন। অর্থাৎ এক বছরের ব্যবধানে দেশটিতে জ্বালানিটির রফতানি কমতে পারে ২ কোটি ৩২ লাখ স্টোন। রফতানি পতনের ধারা অব্যাহত থাকবে আগামী বছরেও। ২০২০ সালে যুক্তরাষ্ট্র থেকে সাকল্যে ৭ কোটি ৫০ লাখ টন স্টোন কয়লা রফতানি হতে পারে।
এদিকে এবার দেশটির অভ্যন্তরীণ কয়লা ব্যবহার কমে দাঁড়াতে পারে ৫৯ কোটি ৬০ লাখ স্টোন এবং এর









