প্রাইম ব্যাংক সম্প্রতি সিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাসের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নাজিম এ চৌধুরী এবং সিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাসের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মো. আশিকুর রহমান চুক্তি স্বাক্ষর করেন। এ সময় প্রাইম ব্যাংকের হেড অব ওয়েলথ ম্যানেজমেন্ট এমএম রবিউল হাসান এবং সিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাসের ম্যানেজার (সেলস অ্যান্ড রিজার্ভেশন) জিএম আল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রাইম ব্যাংক ও সিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাসের মধ্যে চুক্তি
প্রাইম ব্যাংক সম্প্রতি সিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাসের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে।










