জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে শেখ রাসেল দিবস উদযাপন করেছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় আইসিবির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কিসমাতুল আহসান, এমডি মো. আবুল হোসেন এবং সাবসিডিয়ারি কোম্পানিগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা ও মহাব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।