পুঁজিবাজারে তালিকাভুক্ত মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চলতি ২০২৩-২৪ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) শেয়ারপ্রতি লোকসান ৩৮ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ২৯ পয়সায়। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭৬ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫৭ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৬৭ পয়সায়।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৪৯ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ৭৮ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৪৯ পয়সায়।
৩০ জুন সমাপ্ত ২০২২ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৭৮ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৮৫ পয়সা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৯ টাকা ৯৯ পয়সায়।
৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৮৫ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ৬২ পয়সা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩০ টাকা ৪২ পয়সায়।
সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজ। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৬২ পয়সা, যেখানে আগের হিসাব বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ২৩ পয়সা। আলোচ্য হিসাব বছরে প্রতিষ্ঠানটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩১ টাকা ৯৩ পয়সায়।
২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৩৫ কোটি ২১ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৭৭ কোটি ২২ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৩ কোটি ৫২ লাখ ১৮ হাজার ৫৭। এর ৩০ শতাংশ উদ্যোক্তা পরিচালক ও বাকি ৭০ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে। গত এক বছরে মিরাকল ইন্ডাস্ট্রিজ শেয়ারের সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ২৪ টাকা ১০ পয়সা ও ৬১ টাকা ৪০ পয়সা।










