বহুজাতিক কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের মোট উৎপাদন ইউনিট রয়েছে চারটি। সেগুলো হলো উৎপাদন লাইন-১, উৎপাদন লাইন-২, উৎপাদন লাইন-৩ ও উৎপাদন লাইন-৪। এর মধ্যে যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ ও পরিবর্তনের জন্য উৎপাদন লাইন-১-এর কার্যক্রম ৯ আগস্ট থেকে আনুমানিক তিন মাস বন্ধ থাকবে। এ সময়ে অন্যান্য উৎপাদন লাইনের কার্যক্রম সচল থাকবে। ডিএসইর মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে তালিকাভুক্ত কোম্পানিটি। চলতি ২০২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) কোম্পানিটির সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২৮ কোটি ৫৩ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৩ কোটি ৪ লাখ টাকা।
সাময়িক বন্ধ থাকবে আরএকে সিরামিকসের এক ইউনিট
বহুজাতিক কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের মোট উৎপাদন ইউনিট রয়েছে চারটি।










