ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে ন্যাশনাল ব্যাংক পিএলসি রেমিট্যান্স ক্যাশ পেমেন্ট অটোমেশন ব্যবস্থা চালু করেছে। এ উপলক্ষে মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ন্যাশনাল ব্যাংকের এমডি আদিল চৌধুরী আনুষ্ঠানিকভাবে স্বয়ংক্রিয় এ ব্যবস্থার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিএমডি (ইনচার্জ) কাজী কামাল উদ্দিন আহমেদ ও ফরেন রেমিট্যান্স অ্যান্ড রিটেইল লায়াবিলিটির প্রধান মিল্টন রায়। এ সময় ব্যাংকের ডিএমডিসহ সব বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।
ন্যাশনাল ব্যাংকের রেমিট্যান্স ক্যাশ পেমেন্ট অটোমেশনের উদ্বোধন
ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে ন্যাশনাল ব্যাংক পিএলসি রেমিট্যান্স ক্যাশ পেমেন্ট অটোমেশন ব্যবস্থা চালু করেছে।










