ফেয়ার ফেস হোল্ডিংস লিমিটেডের ফ্ল্যাট কেনায় প্রাইম ব্যাংকের গ্রাহকদের জন্য বিশেষ ছাড়ের সুবিধা চালু হয়েছে। এ লক্ষ্যে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি হয়েছে। চুক্তির ফলে প্রাইম ব্যাংকের গ্রাহকরা ফ্ল্যাট কেনার ক্ষেত্রে মূল্য ছাড় পাবেন।
সম্প্রতি গুলশানে প্রাইম ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। অংশীদারিত্বের আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা ফেয়ার ফেস হোল্ডিংস লিমিটেডের প্রকল্প থেকে ফ্ল্যাট কিনলে ৫ শতাংশ মূল্য ছাড়ের সুবিধা পাবেন। এতে দেশের প্রিমিয়াম আবাসন প্রকল্পে বিনিয়োগের সুযোগ আরো সহজ হবে।
চুক্তিতে প্রাইম ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান মামুর আহমেদ। ফেয়ার ফেস হোল্ডিংস লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার নূর আলম শেখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের ইভিপি ও কার্ডস ও রিটেইল অ্যাসেটস বিভাগের প্রধান জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং ফেয়ার ফেস হোল্ডিংস লিমিটেডের সেলস ও মার্কেটিং বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ মো. রিয়াজ উদ্দিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
—বিজ্ঞপ্তি










