ভারতের তেলেঙ্গানা রাজ্যে আনুষ্ঠানিকভাবে ব্যবসায়িক কার্যক্রম শুরু করেছে সংযুক্ত আরব আমিরাতের লুলু গ্রুপ। হায়দরাবাদ শহরে পাঁচ লাখ বর্গফুটের প্রথম শপিং মল ও হাইপারমার্কেট চালু করেছে প্রতিষ্ঠানটি। আগামী তিন বছরে এখানে ৩ হাজার ৫০০ কোটি রুপি বিনিয়োগ করবে তারা। তেলেঙ্গানার তথ্য ও প্রযুক্তি, শিল্প ও নগর উন্নয়ন বিষয়ক মন্ত্রী কে টি রামা রাও সম্প্রতি হায়দরাবাদে লুলু মলের উদ্বোধন করেন। এটি তৈরিতে খরচ হয়েছে ৩০০ কোটি রুপি। খালিজ টাইমস