সিএফএ সোসাইটি বাংলাদেশ আয়োজিত সিএফএ ইনস্টিটিউট রিসার্চ চ্যালেঞ্জ বাংলাদেশ ২০২৫-২৬-এর লোকাল ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) দল ‘সিআরসি’। বিজয়ী দল উপ-আঞ্চলিক রাউন্ডে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে, যেখানে তারা ভার্চুয়ালি দক্ষিণ এশিয়ার অন্যান্য শীর্ষ বিশ্ববিদ্যালয়ের দলগুলোর সঙ্গে প্রতিযোগিতা করবে।

প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) দল ‘নেক্সার’ ও দ্বিতীয় রানার-আপ হয়েছে বিইউপির ‘এফএমভি’।

চূড়ান্ত রাউন্ডে বিচারক ছিলেন কাজী মনিরুল ইসলাম, নাজমুল আহসান ও এসএম রাশেদুল হাসান। ফাইনালিস্ট দলগুলো তালিকাভুক্ত কোম্পানি রবি আজিয়াটা পিএলসির বিষয়ে বিস্তারিত ইকুইটি রিসার্চ উপস্থাপন করেছে, যেখানে তাদের লেখা প্রতিবেদন ও উপস্থাপনাকে সমানভাবে মূল্যায়ন করা হয়েছে। —বিজ্ঞপ্তি