২০২২-২৩ করবর্ষে সেরা করদাতা হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) স্বীকৃতি অর্জন করেছে মেটলাইফ বাংলাদেশ। বাংলাদেশের একমাত্র জীবন বীমা প্রতিষ্ঠান হিসেবে এ নিয়ে ১৩ বার এ স্বীকৃতি পেল মেটলাইফ। সম্প্রতি এনবিআর আয়োজিত করদাতা সম্মাননা অনুষ্ঠানে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন।
সর্বোচ্চ করদাতা সম্মাননা পেল মেটলাইফ
২০২২-২৩ করবর্ষে সেরা করদাতা হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) স্বীকৃতি অর্জন করেছে মেটলাইফ বাংলাদেশ।









