এয়ার কার্গো সহযোগী হিসেবে মার্কিন ডাক বিভাগের (ইউএসপিএস) সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে পার্সেল পরিবহন সংস্থা ইউপিএস। এ চুক্তির মেয়াদ ন্যূনতম সাড়ে পাঁচ বছর। তবে চুক্তির আর্থিক পরিমাণ ও শর্তাবলি জানা যায়নি। সেপ্টেম্বরে ফেডএক্স করপোরেশেনের সঙ্গে ইউএসপিএসের দুই যুগের বেশি সময়ের অংশীদারত্ব শেষ হবে, এরপর দায়িত্ব নেবে ইউপিএস। ফেব্রুয়ারিতে ইউএসপিএস পোস্টমাস্টার জেনারেল লুই ডিজয় জানিয়েছিলেন, দুই বছরের মধ্যে পরিবহন খরচ ৩০০ কোটি ডলার কমানোর লক্ষ্যে কাজ করছেন তারা। এর মধ্যেই এয়ার কার্গো থেকে ১০০ কোটি ডলার সাশ্রয় হয়েছে। খবর: এপি