সম্প্রতি চট্টগ্রামের স্থানীয় একটি হোটেলে এ সভার আয়োজন করা হয়। এ সময় সর্বসম্মতিক্রমে ওয়াহিদ উল্লাহকে চেয়ারম্যান এবং মো. রেজওয়ান হাসানকে সচিব নির্বাচিত করা হয়। এছাড়া নাজমুল ইসলামকে ভাইস চেয়ারম্যান এবং কাজী আবদুল সালামকে কোষাধ্যক্ষের দায়িত্ব দেয়া হয়েছে।

সিবিসির নতুন অফিস বিয়ারারের চেয়ারম্যান ওয়াহিদ উল্লাহ বর্তমানে ক্লিফটন গ্রুপের জেনারেল ম্যানেজার (অর্থ ও হিসাব) হিসেবে কর্মরত রয়েছেন। অন্যদিকে নবনির্বাচিত সচিব মো. রেজওয়ান হাসান আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের ব্যবসায় প্রশাসন বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।

এছাড়া ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম স্ভিতজার বাংলাদেশে ফাইন্যান্স ম্যানেজার (হেড অব ফাইন্যান্স) এবং কোষাধ্যক্ষ কাজী আবদুল সালাম কেওয়াই স্টিল মিল লিমিটেডে (কেডিএস গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান) এজিএম (করপোরেট ট্যাক্স) হিসেবে দায়িত্ব পালন করছেন।