প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে গতকাল এ সভার আয়োজন করা হয়। পর্ষদ চেয়ারম্যান এসএম বখতিয়ার আলম এতে সভাপতিত্ব করেন। সভায় পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান আবুল কাসেম হায়দার এবং স্বতন্ত্র পরিচালক ছায়েমা আক্তার, দৌলতুন নাহার খানম ও শফিকুল মাওলা উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন আইএফআইপিএলসির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. তৌফিকুল হাকিম। —বিজ্ঞপ্তি