সরকারি সিকিউরিটিজের লেনদেন আরো গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের প্রাইমারি ডিলারদের সঙ্গে গোলটেবিল বৈঠক করেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। গত বুধবার ‘স্টক এক্সচেঞ্জ প্লাটফর্মে সরকারি সিকিউরিটিজ এবং ট্রেডিং সম্পর্কিত বিষয়ের’ ওপর আয়োজিত এ বৈঠকে ডিএসইর চেয়ারম্যান মো. ইউনুসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ। বৈঠকে অন্যান্যের মধ্যে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. সাইফুর রহমান মজুমদার, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. আনোয়ার হোসেন, সিডিবিএলের মহাব্যবস্থাপক মাইনুল হক এবং ডিএসইর প্রোডাক্ট অ্যান্ড মার্কেট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের প্রধান সাইদ মাহমুদ জুবায়ের উপস্থিত ছিলেন।—বিজ্ঞপ্তি