পুঁজিবাজারে তালিকাভুক্ত কাগজ ও মুদ্রণ খাতের প্রতিষ্ঠান বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের অন্যতম উদ্যোক্তা পরিচালক মোস্তফা কামাল মহিউদ্দিন কোম্পানিটির ১৮ হাজার ৬৮৪টি শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল মার্কেটের মাধ্যমে বিদ্যমান বাজারদরে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করবেন এ উদ্যোক্তা পরিচালক। বর্তমানে তার কাছে কোম্পানিটির মোট ২০ লাখ ৫৮ হাজার ৬৮৪টি শেয়ার রয়েছে। ডিএসইর মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।
১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিংয়ের অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৯ কোটি ৩৮ লাখ ৯০ হাজার টাকা।










