চলতি বছরের জানুয়ারিতে মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ লাখেরও বেশি যাত্রী আগমন হয়েছে। আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ভ্রমণের চাহিদা বৃদ্ধিতে ব্যস্ত ছিল উপসাগরীয় এ বিমানবন্দর। দি ওমান ন্যাশনাল সেন্টার ফর স্ট্যাটিসটিকস অ্যান্ড ইনফরমেশন (এনসিএসআই) জানায়, চলতি বছরের প্রথম মাসে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট ১৪৩ শতাংশ বেড়েছে ও যাত্রী পরিবহন হয়েছে ১০ লাখ ৫১ হাজার ৯৩০। ২০২০ সালের জানুয়ারিতে যেখানে যাত্রী পরিবহন হয়েছিল ১৪ লাখ ৩০ হাজার। অর্থাৎ চলতি বছরে আকাশপথে যাত্রী পরিবহন মহামারী-পূর্ব মাত্রার কাছাকাছি যাচ্ছে। শিগগিরই এ খাত পুরোপুরি পুনরুদ্ধার হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। মাসকাট বিমানবন্দরে আগমনে ভারতীয়রা ছিলেন শীর্ষে। তার পরই রয়েছে বাংলাদেশী ও পাকিস্তানিরা। অ্যারাবিয়ান বিজনেস