চলতি বাজারবর্ষে রেকর্ড পরিমাণ ভুট্টা উৎপাদনের প্রত্যাশা করছে দক্ষিণ আফ্রিকা। পরপর দ্বিতীয়বার দেশটিতে ভুট্টার উচ্চফলনের কারণে এমন সম্ভাবনা দেখছে দেশটি। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্কের এক প্রতিবেদনে এমনটা বলা হয়েছে। খবর গ্রেইন ডটকম।

২০২০-২১ বিপণনবর্ষের মতোই ২০২১-২২ বর্ষেও ভুট্ট রফতানিতে নিজেদের অবস্থান ধরে রাখতে চায় দক্ষিণ আফ্রিকা। একই সঙ্গে ২০২১-২২ বিপণনবর্ষে ভুট্টা রফতানি ৪০ শতাংশ বাড়ানোর প্রত্যাশা তাদের। অর্থাৎ চলতি বিপণনবর্ষে ৩৫ লাখ টন ভুট্টা রফতানি বাড়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দেশটি।

ইউএসডিএ মনে করছে, পরপর দ্বিতীয় বছরেও ভুট্টার ভালো ফলনের কারণে এমন পূর্বাভাস দিতে পারছে দক্ষিণ আফ্রিকা।

ইউএসডিএর প্রতিবেদনে বলা হয়, ২০২-২১ বিপণনবর্ষে ১ কোটি ৬৪ লাখ ৫০ হাজার টন ভুট্টা উৎপাদনের পূর্বাভাস দিচ্ছে দক্ষিণ আফ্রিকা। দেশটির ভুট্টার এ উচ্চফলন স্থানীয় বাজারে এর দামের নিম্নমুখিতায় অনেকটা প্রভাব বিস্তার করবে, যার মাধ্যমে প্রভাব পড়বে ২০২১-২২ বিপণনবর্ষেও। অর্থাৎ বাজারের সঙ্গে মূল্য সামঞ্জস্য বিধান করতে ২০২১-২২ বিপণনবর্ষে ভুট্টা উৎপাদনের পরিমাণ পুনর্বিবেচনায় নিতে হবে উৎপাদকদের।

এদিকে বাজার ভারসাম্য বজায় রাখতে ২০২১-২২ বিপণনবর্ষে বাণিজ্যিক ভুট্টা উৎপাদনের পরিমাণ ২৫ লাখ হেক্টর কমিয়ে আনার প্রত্যাশা রয়েছে দেশটির। ফলে দক্ষিণ আফ্রিকার বাণিজিক ভুট্টা উৎপাদনের পরিমাণ দেড় কোটি টন কমিয়ে আনা হবে। তবে একই বিপণনবর্ষে দেশটির গম উৎপাদন ১৭ লাখ টন বাড়বে বলে মনে করছে ইউএসডিএ।